বাংলার ছয় ঋতু, বর্ষা ঋতুরানী
মনের দুয়ারে মম সিক্ত মর্মবাণী
প্রাচীন কাব্যের বর্ষা বিষাদে বিষণ্ন
দৃশ্য রচনায় তবু আষাঢ় প্রসন্ন।
বাংলার বারো মাস দু'মাস অন্তরে
ভাগ হয়ে অপরূপা, মনোজ্ঞ মন্তরে
ছয় ঋতুর ছত্রিশ রূপময় শোভা
এই নিয়ে লেখাজোখা প্রাণ মনোলোভা।
ব্যাধি ও শত্রুর মধ্যে ফারাক ভীষণ
যেমন বসন্ত আর বর্ষা বিভীষণ
বর্ষায় কর্দম কান্না পরভূক পোকা
জলে স্হলে অতিশয় পচা গন্ধ শোঁকা।
জীবন আছে বলেই তো অস্তিত্ব নিয়ে
বিশ্রীভাবে টানাটানি, ঝড় জল দিয়ে
আষাঢ় শ্রাবণ বর্ষা-বিধৌত বন্দনা
প্রীত করো প্রীত করো অনন্ত কল্পনা।
(অসমাপ্ত)।