বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত বহিস্কৃত ছাত্রলীগ নেতা ট্রিপল মার্ডারসহ একাধীক মামলা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৭-১৪ ২০:১৪:১৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  মশিয়ালী তিন খুনের আসামি জাফরিন খুলনা মহানগর ছাত্রলীগ নেতা ইতিপুর্বে বহিস্কার হয়েছেন, কিন্তু বহিস্কার হওয়ার পরও ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে একের পর এক চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রবাজি ,ধর্ষণ চেষ্টা সহ নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন । শুক্রবার (২১ জুন) দুপুরে খুলনার শিরোমনি বৈশাখি মার্কেটের সামনে থেকে  ধর্ষণ প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।এর আগে বৃহস্পতিবার রাতে জাফরিন শেখের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা করেন যোগীপোল এলাকার এক তরুণী। সুত্রে জানা যায়  জাফরিনের বিরুদ্ধে  মোট ১১ টি মামলা সহ বিভিন্ন থানায় একাধিক জিডি ও অভিযোগ রয়েছে ।  খানজাহান আলী খানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন বলেন জাফরিনকে অনেক আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন সেখানে জাফরিনের মতো সন্ত্রাসীর দলের নাম ভাঙ্গানোর কোন সুযোগ নেই । বিষয়টি তিনি নগর আওয়ামীলীগের বর্ধিত সভায় অবহিত করবেন বলেও জানান ।  এদিকে পুলিশ জানায় জাফরিন কেএমপির তালিকাভুক্ত সসন্ত্রীদের মধ্যে তার নাম  ২ নং রয়েছে।  জাফরিনের বিরুদ্ধে খানজাহ্না আলী থানার এফআইআর নং-০৫, তারিখ- ১১ মার্চ, ২০১৬; ধারা- ১৪৩/৩২৩/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০, ২) কেএমপি এর খানজাহ্না আলী থানার ,এফআইআর নং-১/৬৮, তারিখ- ০৩ আগস্ট, ২০২০;  ধারা- ১৯-ধ ১৮৭৮ সালের অস্ত্র আইন;  ৩) কেএমপি এর খানজাহান আলী থানার ,এফআইআর নং-১৩/৬৩, ধারা- ১৪৩/৪৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/ ৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০; ৪) কেএমপি এর খানজাহ্না আলী থানার ,এফআইআর নং-১২/৬২, তারিখ- ১৮ জুলাই,২০২০;ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০;  ৫) কেএমপি এর খানজাহ্না আলী থানার ,এফআইআর নং-৩/৫৩, তারিখ- ০৬ জুলাই, ২০২০; ধারা- ১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৬) কেএমপি এর খানজাহ্না আলী থানার ,এফআইআর নং-১/৪৩, তারিখ- ০৮ মে, ২০২২; ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭/৫০৬(২) পেনাল কোড-১৮৬০; ৭) কেএমপি এর খানজাহ্না আলী থানার ,এফআইআর নং-১২, তারিখ- ২৬ ডিসেম্বর, ২০২২;  ধারা- ১৪৩/৪৪৮/৪৩৬/৫০৬ পেনাল কোড-১৮৬০; ৮) কেএমপি এর খানজাহ্না আলী থানার ,এফআইআর নং-৫, তারিখ- ১৭ এপ্রিল, ২০২৩; ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড, ৯) কেএমপি এর খানজাহ্না আলী থানার ,এফআইআর নং-২, তারিখ- ০৩ আগস্ট, ২০১৭; ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/ ৩০৭/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; ১০) কেএমপি এর খানজাহান আলী থানার ,এফআইআর নং-০৫ তারিখ- ১১ মার্চ, ২০১৬; ধারা- ১৪৩/৩২৩/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড মামলা পাওয়া যায়। এবং সর্বশেষ মামলা নং-১৫, তাং- ২০/০৬/২০২৪ ইং, ধারা-৯(৪) (খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩) মামলা সহ তার নামে হত্যা, চাঁদাবাজি , ছিনতাই, ডাকাতি ও  ধর্ষনচেষ্টা সহ বিভিন্ন থানায় একাধিক জিডি ও অভিযোগ রয়েছে । 
এদিকে শেখ জাফরিনের বিভিন্ন অপকর্মের ধারাবাহিক রিপোর্ট করায় ক্ষিপ্ত হয়ে  খুলনা প্রেসক্লাবে রবিবার সাংবাদিক সম্মেলন করে খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর নামে কুরুচিপুর্ন লিখিত বক্তব্য পাঠ করার প্রতিবাদে এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন, সাধারন সম্পাদক হাফেজ সরকার, সহ সভাপতি এম  এ শফি, কোষাধক্ষ গাজী মাকুল উদ্দীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিহির রজ্ঞন বিশ^াস , ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হেলাল ফকির সহ সাংবাদিক ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ বিষয়ে  খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন বলেন আমরা সাংবাদিক ইউনিটির মিটিং ডেকে অতিদ্রত  সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর নামে কুরুচিপুর্ন বক্তব্য দেওয়ার প্রতিবাদে  ট্রিপল মার্ডার মামলার আসামি  শেখ জাফরিন হোসেন এর বিরুদ্ধে  মানববন্ধন সহ কঠোর কর্মসূচি ঘোষনা করবো। এ বিষয়ে তিনি খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কেএমপি পুলিশ কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করেন। 


এ জাতীয় আরো খবর