সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

শিরোমণিতে ইবাদত হোসেনের সহধর্মিণী ও বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম কাগজির রুহের মাগফেরাত কামনায় দোয়া

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৭-১৩ ০০:১৭:৫৩

ফুলবাড়ীগেট  প্রতিনিধি   ঃ  খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজার বৈশাখী সুপার মার্কেট এর স্বত্বাধিকারী ও শিরোমণি বাজার বনিক সমিতির সহ সভাপতি  আলহাজ্ব শেখ ইবাদত হোসেন এর সহধর্মিণী রাফেজা বেগম এর রুহের মাগফেরাত কামনায় ও বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম কাগজির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান গতকাল বাদ জুম্মা শিরোমনি বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন,  আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেযারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন , বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী, আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোল্লা আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ রেজাউল হক, কাজী আজাদুর রহমান হিরোক, ইউপি সদস্য আলহাজ্ব আল আমিন, অধ্যাপক নুরুল ইসলাম, শেখ আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ হায়দার আলী, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ সাহেব আলী, রফিকুল ইসলাম মাষ্টার,  দোয়া পরিচালনা  করেন মুফতি আ: জব্বার আজমী। এদিকে খুলনা জেলা তাতীলীগের সাবেক সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরকের মামা ,সাবেক ইউপি সদস্য সরদার আলী আহম্ম্দে গুরুতর অসুস্থ হয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন । তার সুস্থ্যতা কামনা করেও দোয়া করা হয়। 

 


এ জাতীয় আরো খবর