ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ১ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র, ১ টি চাপাতি, ছুড়ি , নাইলনের রশি, লোহার রড , গামছা সহ ঘর ভাঙার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। খানজাহান আলী থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বুধবার দিবাগত রাত পৌণে ২ টার সময় খানজাহান আলী থানাধীন কুয়েট পকেটগেট সংলগ্ন জনতা ব্যাংকের পাশে ৭/৮ জন ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুুতি গ্রহণ করছে ।কুয়েট পকেটগেট সংলগ্ন জনতা ব্যাংকের পাশে পাকা রাস্তার উপর পুলিশ পৌঁছানো মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামি দৌলতপুর থানার মহেশ^রপাশা (উত্তর বনিক পাড়া) এলাকার মোঃ শহীদ হাওলাদার এর পুত্র মোঃ রবিউল হাওলাদার (২০) কে মামলার বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটক করলেও অন্যান্য আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় ৩৯৮/৪০২ পেনাল কোড রুজু করা হয় । খানজাহান আলী থানার মামলা নং-১২, । ১১ জুলাই বৃহস্পতিবার আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এবং বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মোঃ হাফিজুর রহমান।
কেএমপি এর খানজাহান আলী থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ জয় সংগীয় ফোর্সসহ খানজাহান আলী থানার জিডি নং-৫৩৬, তাং-১০/০৭/২০২৪ খ্রিঃ মূলে থানা এলাকায় মোবাইল-৮ (রাত্রী) ডিউটি করাকালে ইং-১১/০৭/২০২৪ তারিখ হাতলের পিছনের নাটসহ লম্বা-১৫.৫ ইঞ্চি এবং ঘটনাস্থলে পলাতক আসামীদের ফেলে রেখে যাওয়া খ) ০১টি কাঠের বাটযুক্ত লোহার ছোরা, যাহা লম্বা-২৮ ইঞ্চি, গ) ০১টি নাইলনের রশি, যাহা লম্বা-৩০ ফুট, ঘ) ০৩টি বিভিন্ন রংয়ের গামছা, ঙ) ০৪টি লোহার রোড, যাহার প্রতিটির দৈর্ঘ্য-৩০ ইঞ্চি ইং-১১/০৭/২০২৪ তারিখ ০২.১০ ঘটিকার সময় উদ্ধার পূর্বক পর্যাপ্ত বৈদ্যুতিক আলোয় জব্দ তালিকা মূলে জব্দ করেন।