বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৭-০৫ ০১:৫২:১৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৪৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পরিষদ মিলনায়তনে
উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল।
স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বাবর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার,উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: হাবেল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাসলীমা ফেরদৌসী,উপজেলা মৎস্য অফিসার আশরাফুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস।
এসময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: জাহাঙ্গীর আলম,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নুরুল আলম ভূঁইয়া,উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ্,মো: বোরহান উদ্দিন, শেখ রৌশন আরা,মো: ফরহাদ আলী, মো: ইয়াছিন, মো: এয়াছিন আলী, মো: জাফর,রিয়েল মজুমদকর,তাজ উদ্দিন সম্রাট, শোভন চৌধুরী, মানছুরা বেগম,হাসান মো: মোরশেদ,আজিজুল হক,মিজানুর রহমান,দুলাল চন্দ্র দাস, বিধান চন্দ্র শীল।
প্রণোদনার আওতায় একজন চাষি  রোপা আমন ধানের  ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

 


এ জাতীয় আরো খবর