বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কুতুবজোম কালামিয়া বাজার এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৭-০১ ০০:৩৬:৪৪

মহেশখালী কক্সবাজার ৩০ জুন ২০২৪ ইং
মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজোম ইউনিয়নের কালামিয়া  বাজার  দৌলার পাড়া এলাকা থেকে গোপন সংবাদের  ভিত্তিতে  ৩০ শে  জুন ১৫:০০  ঘটিকার সময় মহেশখালী থানার এসআই ফরাজুল ইসলামের নেতৃত্বে  সঙ্গীয়  ফোর্স সহ  ২০০৬ ইং সালের ঘটিভাঙ্গা এলাকার নুর হায়াত  হত্যা  মামলার  ওয়ারেন্ট  ভুক্ত  দীর্ঘদিনের  পলাতক  আসামি  একই এলাকার  মৃত বদ মিয়ার পুত্র নুর আহামদ কে গ্রেপ্তার করা হয়েছে। 
মহেশখালী  থানার  অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী হত্যা মামলার আসামীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত  করে  বলেন-তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


এ জাতীয় আরো খবর