চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযানে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত সাফিন আলী(২৩) নামে এক যুবককে ১ মাসের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে। সাফিন শহরের বালুবাগান গুলবাগ মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। অভিযানকালে সাফিনের নিকট ১৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।
বুধবার(২৬জুন) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের মেথরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব।