সোমবার, মে ২৫, ২০২৬

উপচে পড়া ভিড়ে সম্পন্ন হয়েছে স্টকহোমের সর্ববৃহৎ ঈদ পুনর্মিলনী ও কুরবানী ডিনার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৬-২৪ ২০:৩৩:০২

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও কুরবানী ডিনারে সুইডেনে বসবাসরত বাঙ্গালী কমিউনিটির এক মিলনমেলা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। 

No description available.

স্টকহোমের সিস্তা টরিতে (Kista torg) অনুষ্ঠিত এই আয়োজন পরিণত হয়েছিল এক মহা মিলনমেলায়। প্রায় ১৫০০ শত মানুষের উপস্থিতির এই ইভেন্টে ছিল কুরবানীর গোশত দিয়ে আপ্যায়ন, পায়েশ সেমাইয়ের মিষ্টি মুখ, বাচ্চাদের জন্য খেলাধুলার বিশেষ ব্যবস্থা (Hoppborg), রং বেরংয়ের ঈদ বেলুন ও সিস্টারদের জন্য মেহেদী কর্নার। 


স্টকহোমের বাইরের শহরগুলো থেকেও অনেকেই এসেছিলেন তাদের পরিবার ও সন্তানদের নিয়ে এই মিলনমেলায়। 
এই কুরবানী ডিনার ছিল এক অপরের সাথে মিলিত হওয়া, বাচ্চাদেরকে বড় ইসলামিক সেলিব্রেশনের সুযোগ করে দেয়া এবং মসজিদের বিভিন্ন একটিভিটিজের সাথে নিজেকে যোগ করার এক অনন্য মাধ্যম।  
৫০-৬০ জন স্বেচ্ছাসেবকবৃন্দের প্রায় এক সপ্তাহ ব্যাপী অক্লান্ত পরিশ্রম, প্রোপার প্ল্যানিং এবং প্রোফশনাল টিম স্পিরিট এই ইভেন্টকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছে।
বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের (সুইডেন) পক্ষ থেকে মসজিদ কমিটির সভাপতি ড,ইমাদুর রহমান মিলনমেলায় আগত সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেন,বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ (সুইডেন) এবং ইসলামিক সেন্টার এর জন্য স্থায়ী জায়গার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ক্রোনা যার মধ্যে ইতমধ্যে জোগাড় হয়েছে ৫ মিলিয়ন ক্রোনা।তিনি এই মহতি কাজ সম্পন্ন করতে উদারহস্তে দান করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন কমিতির স-সভাপতি জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক রেজাউল হক,কোষাধক্ষ্য ফেরদৌস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। 


 তিনি আল্লাহ রব্বুল আলামীনের একান্ত ইচ্ছা ও রহমতে এই কুরবানী ডিনারকে সফলভাবে সম্পন্ন করতে পারায় শুকরিয়া আদায় করেন এবং আবারো এই মিলনমেলার সাথে সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে শুভেচ্ছা,কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।


এ জাতীয় আরো খবর