চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বেআইনীভাবে রেেিজষ্টেশনকৃত সিমকার্ড ব্যবহার করে মোবাইল ফেনে নিজেকে বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতণ কর্মকর্তা হিেেসবে মিথ্যা পরিচয় দিয়ে নারীসহ সাধারণ মানুষের সাথে বিভিন্ন প্রকার প্রতারণার অভিযোগে মনিরুল ইসলাম ওরফে জনি(৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তার নিকট থেকে জব্দ হয়েছে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর বেআইনীভাবে রেেিজষ্টেশনকৃত ২২টি সিমকার্ড ও ২টি মোবাইল ফোনসেট। রবিবার(২৩জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলাা গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী বলেন, গত শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে(রবিবার) নিজবাড়ি থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। সে প্রবাসী,মৃত ব্যাক্তি, অশিক্ষিত বয়স্ক মানুষের নামে সিমকার্ড তুলে তাদের অজান্তে সেগুলো ব্যব্হার করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারীসহ অনেকের সাখেই প্রতারণা করে আসছিল। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে। অভিযানে প্রযুক্তিগত সহায়তা করেন অতিরিক্ত পুলিশ সুপার জাহঙ্গীর আলম।