বুধবার, জুন ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-১১ ২০:২১:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৪। মঙ্গলবার(১১ জুন) সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
বিএমএ জেলা সভাপতি,ডায়াবেটিক হাসপাতাল পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ডা. দুররুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি আব্দুল আজিজ,জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফজলে রাব্বি ও মোস্তাফিজুর রহমান, কলেজ শিক্ষক ও লেখক  জোনাব আলী, চরমোহনপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,কোদালকাঠি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কাইয়ুম আলী।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.মার্শালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যায়ের প্রধান শিক্ষক আসলাম কবীর। বক্তরা এমন আয়োজনের প্রয়োজনীয়তা উল্লেখ করে এর প্রশংসা করেন। রাজশাহী বিভাগে চলতি ববছরের শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মেলায় ৩৬টি প্রকল্প প্রদর্শণ করছে ক্ষুদে বিজ্ঞানীরা। 

 


এ জাতীয় আরো খবর