বুধবার, জুন ২৪, ২০২৬

হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের এইচএসসি ও এইচএসসি বিএমটি পরীক্ষার্থীদের বিদায়

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৬-১১ ১৭:৩৩:১৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের ২০২৪ সালের  এইচএসসি ও এইচএসসি বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের আয়োজনে বিদায় ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছ,হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের দাতা সদস্য খোরশেদ আলম, শিক্ষানুরাগী সদস্য আইয়ুব আলী চৌধুরী, আবদুল মালেক, অভিভাবক সদস্য হুমায়ুন কবির শাহাজাদা, রহমত উল্যাহ,মোহাম্মদ ফারুক।
হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ শেখ সাদী ভূঞাঁ বাবু ও সিনিয়র শিক্ষক জীবন সুলতানা রুবীর  সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান টিপু,হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শাহ আজিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফু রহমান আরিফ,চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আসিফ ইকবাল সুমন,প্রভাষক বিউটি রানী রায়,চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলন প্রমূখ।মিলাদ পরিচালনা করেন মো: আবুল কাশেম ফরায়েজী।

 


এ জাতীয় আরো খবর