মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ইরানের এব্রাহিম রাইসি: কী এই নতুন প্রেসিডেন্টের পরিচয়

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২১-০৬-২১ ০৩:২০:১০
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে এব্রাহিম রাইসির নির্বাচনী প্রচারাভিযান ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী ধর্মীয় নেতা এব্রাহিম রাইসি। ষাট বছর বয়সী মি. রাইসি নিজেকে তুলে ধরেছেন ইরানে বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলে চলা দুর্নীতি এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসাবে। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি-রক্ষণশীল। বহু ইরানি এবং মানবাধিকার কর্মী ১৯৮০র দশকে রাজনৈতিক বন্দীদের গণহত্যায় মি. রাইসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের কথা তুলছেন। সুত্র: বিবিসি

এ জাতীয় আরো খবর