কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে,উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার চাপরাশিহাট পূর্ববাজারে, চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাখাওয়াত হোসেন শামীম, জহির রায়হান ও সহিদুল ইসলাম জিহাদের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ।এসময় উপস্থিত ছিলেন চরফকিরা ইউনিয়ন ছাত্রদলনেতা মোরশেদ পাটোয়ারী,৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সিয়াম,৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন রায়হান,৪নং ওর্য়াড ছাত্রদল নেতা মো:ইফাত, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো:মামুন,৯ নং ওর্য়াড ছাত্রদল নেতা মো:সাকিব, ৫ নং ওয়ার্ড ছাত্রদলনেতা মো : জাহিদ হাসান মিশুক প্রমূখ।
বক্তব্যকালে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাখাওয়াত হোসেন শামীম ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, সোমবার (১৭ আগস্ট) রাতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল কমিটিতে আহ্বায়ক পদে হোসেন মোহাম্মদ এরশাদ এবং সদস্য সচিব পদে নুর উদ্দিন রুবেলের নাম ঘোষণা করা হয়।