শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানিজিং কমিটির দায়িত্বগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৬-০৮ ২০:০৩:৩৭

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানিজিং কমিটির দায়িত্বগ্রহন, পরিচিতি সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্বাচিত ম্যানিজিং কমিটির সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক রাজের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বের নবনির্বাচিত ম্যানিজিং কমিটির দায়িত্বগ্রহণ, পরিচিতি সভা, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য প্রতিনিধি নির্বাচন এবং বিদ্যালয় দ্বারা পরিচালিত রহমানিয়া জামে মসজিদ কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন বিশ^াস। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান বিদ্যোৎসাহী প্রতিনিধি নির্বাচিত হন এবং বিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী স্কুল কর্তৃক পরিচালিত রহমানিয়া জামে মসজিদ কমিটির সভাপতি হিসাবে নবনির্বাচিত ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক রাজ বেগকে নির্বাচিত করা হয়। দ্বিতীয় পর্বের নবনির্বাচিত ম্যানিজিং কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান, ফুলতলা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সৈয়দ মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আটরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিমল চন্দ্র নন্দী,আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আলতাফ হোসেন, সাবেক অভিভাবক প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু। অনুষ্ঠানে বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, সৈয়দ আরিফুর রহমান, মমতাজ পারভীন, অভিভাবক সদস্য প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, শেখ আঃ রাজ্জাক, সৈয়দ শাহরিয়ার হোসেন সবুজ, এ্যাড. মোঃ আলমগীর হোসেন, মোসাঃ নুরজাহান নেছাসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপাতি আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাকের মেয়াদকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মানউন্নয়নের কথা তুলে ধরে বক্তৃতা করেন। এ সময় বক্তারা সদ্য বিদায় নেওয়া ম্যানিজিং কমিটির বিরুদ্ধে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা তুলে ধরে সকল ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবী জানান। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়ের শৃংখলা ফিরিয়ে এনে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সকলের সহযোগিতায় এবং পরামর্শে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বিগত সময়ে বিদ্যায়ের সকল অনিয়মের তদন্তের বিষয়টি যথা সময়ে সকলের সামনে তুলে ধরা হবে বলে সকলকে অবহিত করেন।
উল্লেখ্য গত ২৪ এপ্রিল ঐতিহ্যবাহী আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে এবং পরবর্র্তিতে ৩০ এপ্রিল ম্যানিজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০২০ পর্যন্ত  টানা ১৩ বছর বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব পালন করা আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক ২০২৪-২৫ মেয়াদে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন। 

 


এ জাতীয় আরো খবর