বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে হেরোইন ও মাদকবিক্রির ৩ লক্ষাধিক টাকাসহ এক ব্যাক্তি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-০৫ ২২:৫৬:০১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়  র‌্যাবের হাতে ১০০ গ্রামে হেরোইন ও মাদকবিক্রির নগদ ৩ লক্ষ ৩১ হাজার টাকাসহ মিজানুর রহমান মিজান(৫০) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় (৫জুন) কানসাট মিলিক বাগানবাড়ি গ্রামে মিজানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।
বুধবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজান এলাকার চিহ্নিত মাদক কারবারি। সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে চাঁপ্ইানবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে সরবরাহে জড়িত। তার বাড়ি সীমান্তের  নিকটে হওয়ায় অতি সহজে সে মাদক সংগ্রহ করে নিজ হেফজতে সংরক্ষণ ও সরবরাহ করে। এরুপ মাদকের একটি চালান নিজ বাড়িতে সংরক্ষণের গোয়েন্দা তথ্যে অভিযান চালায় র‌্যাব। পরিকল্পিত অভিযানে বাড়ি থেকে হাতেনাতে গ্রেপ্তার হয় মিজান। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।  
 

 


এ জাতীয় আরো খবর