রবিবার, মে ৩১, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২৬ ২২:৩২:০৭

ভারতের পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল। পূর্ব মেদিনীপুরের দীঘা সমুদ্র সৈকত আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে উত্তাল হচ্ছে। ঢেউয়ের উচ্চতা ক্রমশ বাড়ছে। জারি রয়েছে রেড এলার্ট। 
ঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে পূর্ব মেদিনীপুরের প্রশাসন। মাঝেমাঝে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে দমকা হওয়া। এই পরিস্থিতিতে মানুষকে নিরাপদে রাখতে মাঠে নেমে কাজ করছে প্রশাসন। 
ঝড়ের আগাম সতর্কতা অনুযায়ী মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে মৎস্যজীবীদের পরিবারগুলিকেও সতর্কতা মেনে সমুদ্রতট ছেড়ে অপেক্ষাকৃত সুরক্ষিত জায়গায় সরে যেতে বলা হয়েছে।
পূর্ব মেদিনীপুরের সর্বত্র ফেরি পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য মাইকিং করা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। 


এ জাতীয় আরো খবর