বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন ও মোহাম্মদ মজরাইলের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২৩ ২৩:৫১:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওমরপুর খোঁচাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীরা অবসরপ্রাপ্ত সৈনিক আলফাজ উদ্দিন(৭৫) এবং দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা  ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মজরাইল (৭২) ইন্তোকাল করেছেন( ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত বুধবার(২২মে) দুপুর সাড়ে ১২টায় আলফাজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও মজরাইল রাত ৯টায় নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে দু’জনই স্ত্রী,২ ছেলে, ১ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার(২৩মে) সকাল সাড়ে ১০টায় ওমরপুর গোরস্থানে  আলফাজ ও বাররশিয়া গোরস্থানে মজরাইলকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে দাফন করা হয়। উভয় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) উজ্জল হোসেন, শিবগঞ্জ থানার পরিদর্শক (অভিযান)এসএম নুরুল কাদির সৈকত,বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু,আব্দুল মান্নান,আশরাফ উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।আলফাজকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষেও পৃথক গার্ড অব অনার দেয়া হয়।
 

 


এ জাতীয় আরো খবর