বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেনকে সংবর্ধনা ও নির্বাচনোত্তর মূল্যায়ন সভা অনুষ্ঠি

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৫-২৩ ২৩:৪০:১৭

ফুলবাড়ীগেট  প্রতিনিধি   ঃ  ২১ মে ফুলতলা  উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন কে জামিরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুটিয়াবান্দা জরাই সরাই মন্দির কমিটি কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা ও নির্বাচনোত্তর মূল্যায়ন সভা ২২ মে রাত সোয়া ১০ টায় জরাই সরাই মন্দির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন পরিমল কান্তি বিশ্বাস । জামিরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড   মেম্বার নবকুমার বৈরাগীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। বক্তৃতা করেন অমরেন্দ্র কুমার সরকার, অমল ম-ল, প্রবীর মন্ডল, বিকাশ বিশ্বাস, প্রবীর হালদার, জগদীশ হালদার, অসিত মন্ডল, অশোক মন্ডল, বিপল হালদার, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নব নির্বাচিত ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন বলেন, আগামী ৫ বছর সততার  সাথে এলাকার উন্নয়নের কর্মকা-ে আমি আপনাদের সাথে থাকবো। এবং আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 


এ জাতীয় আরো খবর