মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

সোনামসজিদ স্থলবন্দর থেকে ট্রাকবোঝাই পশুখাদ্য চুরির চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২০ ২৩:৩৩:৪৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে একটি ট্রাকে অন্য ট্রাকের চুরিকৃত নম্বরপ্লেট লাগিয়ে, কাগজ এবং চালক,হেলাপারের মিথ্যা নাম,পরিচয় ও মোবাইল নং ব্যবহার করে ৬ লক্ষ ৬০ হাজার টাকার আমদানীকৃত ১৪.৬৬ টন রাসপিড (খইল যা গবাদিপশু,পোল্ট্রি ও মাছের খাবার) লোপাটের প্রতারণামুলক চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চোরাই খইল বিক্রির নগদ ২ লক্ষ সাড়ে ৭হাজার টাকা ও ৪.০৯২ টন খইল। জব্দ হয়েছে চুরিতে ব্যবহৃত ট্রাকটি ও চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৩ জন। গ্রেপ্তাররা হল-ট্রাকের হেলপার ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর গ্রামের আদম আলীর ছেলে রানা বিশ^াস(২৫),চেরাই খইলের প্রথম ক্রেতা টাঙ্গাইলের কালিহাতি থানার গোহালিয়া বাড়ি গ্রামের খোদাবক্সের ছেলে মমিনুল ইসলাম(৩০) ও দ্বিতীয় ক্রেতা চট্রগ্রামের চাঁদগাও থানার এফআইডিসি রোডের আব্দুল খালেকের ছেলে ইউনুস আলী(৪০)।
সোমবার(২০মে) দুপুর আড়াইটয় শিবগঞ্জ থানায় ব্রিফিং এ পুলিশ অভিযানের বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গত ৩মে সোনামসজিদ বন্দরে গাজীপুরের মাওনা এলাকার কর্ণপুর এগ্রো লিমিটেডে খইল পৌঁছে দেয়ার জন্য ট্রাকটি ভাড়া করেন জেআর এন্টারপ্রাইজ নামক ট্রান্সপোর্ট অফিসের কর্মকর্তা কবির আলী। এরপর খইলসহ ট্রাকটি নিখোঁজ হয়। এ ঘটনায় গত ১৭মে শিবগঞ্জ থানায় মামলা করেন কবির। মামলার পর শিবগঞ্জ থানা পুলিশ গত ১৮ মে হেলপার রানাকে মেহেরপুর পৌর এলাকা হতে ট্রাকসহ গ্রেপ্তার করে। রানা ঘটনায় ট্রাক চালক ঝিনাইদহ সদরের হরিধানী গ্রামের বজলুর রহমানের ছেলে বিল্লাল হোসেনের(৩০) সম্পৃক্ততার কথা জানায়। সে আরও জানায় ওই খইল তারা গাজীপুর মেট্রোপলিটন এলাকায় বিক্রি করেছে। ওই ট্রাকে মালামাল লোডের সময় ওটাতে মেহেরপুরের মুজিবনগর এলাকা থেকে অন্য একটি ট্রাকের চুরি করা নম্বরপত্র ও রেজিষ্টেশন পেপার ছিল বলেও জানায়। তারা নিজেদের ভুয়া নাম ও বাড়ি সাতক্ষীরা বলেছিল বলেও জানায়। অর্থাৎ ট্রাক চালানে তাদের দেয়া সকল তথ্যই মিথা ছিল বলে স্বীকার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন,এরপর অভিযানে বিল্লালকে গ্রেপ্তার করা না গেলেও ওইদিনই খইলের প্রথম ক্রেতা  মমিনুলকে গাজীপুরের পুবাইল থানার কামারগাও এলাকা হতে গ্রেপ্তার হয়। মমিনুল স্বীকার করে  চোরাই খইল কিনে সে ১ লক্ষ ২৫ হাজার টাকা লাভে দ্বিতীয় ক্রেতা গাজীপুরের বাসন থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার  মেসার্স শাহ এন্টারপ্রাইজের ম্যানেজার ইউনুসের নিকট বিক্রি করে। মমিনুলের নিকট থেকে খইল বিক্রির লাভের ৯০ হাজার টাকায় কেনা একটি মোটরসাইকেল ও নগদ সাড়ে ৭ হাজার টাকা উদ্ধার হয়। এরপর চলমান অভিযানে গত ১৯মে ইউনুসকে গ্রেপ্তার করা হয়। সে কোন বৈধ কাগজ  ছাড়াই খইল ক্রয় ও ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার নিকট থেকে উদ্ধার হয় খইল বিক্রির নগদ ২ লক্ষ টাকা ৪.০৯২টন খইল। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনায় পলাতক চালকসহ সং¤িøস্টদের গ্রেপ্তারে ও আরও তথ্য উদঘাটনে অভিযান চলছে। গ্রেপ্তারদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। ব্রিফিংকালে ওসি সাজাজাদ হোসেন, পরিদর্শক সুকোমল দেবনাথ ও তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
 

 


এ জাতীয় আরো খবর