বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় ৭ম শ্রেনীর ছাত্রীকে বিবস্ত্র করে মারধর,অমমানে আত্মহত্যা,২নারীসহ ৪ আসামী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২০ ১৯:৪৫:৩৯
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছাগলের বরই গাছের পাতা খাবার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারী ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে(১৩) বিবস্ত্র করে পেটানো হয়। এমন ন্যাক্কারজনক ঘটনা সহ্য করতে না পেরে ওই মেয়েটি ঘরে ঢুকে বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় মেয়েটির পিতা ২৭ জানুয়ারী শিবগঞ্জ থানায় ৭ জনকে আসামী করে দন্ডবিধির ৩০৬ ধারায় ৭ জনকে এজাহারনামীয় আসামী করে আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। মামলার পরপরই আসামীরা কৌশলে গা ঢাকা দেয়। পরবর্তীতে চাঞ্চল্যকর এ মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাব জানায়,র্এই ধারাবাহিকতায় গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে(২০মে) জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে ২ নারীসহ মামলার অন্যতম ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হল - শিবগঞ্জের মির্জাপুর ভোটপাড়া গ্রামের মৃত রেফাত আলীর দুই ছেলে,এক ছেলের স্ত্রী ও এক মেয়ে যথাক্রমে মো.বাবুল(৪০),তার স্ত্রী শিল্পী বেগম(৩৫),ভাই মো. আবোল(৩৮) ও বোন নাজমা খাতুন(৩২)। সোমবার(২০মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আসামীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তাসহ র‌্যাবের অভিযানে আসামীরা গ্রেপ্তার হয়েছে। তাদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অপর কয়েক আসামী উচ্চ আদালতের জামিনে রয়েছে।

এ জাতীয় আরো খবর