রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ব্যক্তিস্বার্থে বিদ্যালয়ের ঐতিহ্য,ভাবমুর্তি বিকিয়ে দেওয়া ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকলকে সচেতন হতে হবে

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৫-১৮ ১০:১৩:৪৯

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ খানজাহান আলী থানাধিন গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানির্জিং কমিটি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের প্রেক্ষিতে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য হারাতে বসেছে। বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য এবং ম্যানির্জিং কমিটি নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। বিষয় দুটিকে ইস্যু করে বর্তমান এবং সাবেক ম্যানির্জিং কমিটি মুখোমুখি অবস্থান করায় এলাকায় বেশ উত্তাপ ছড়াচ্ছে। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ভাবমুর্তি ও ঐতিহ্য রক্ষায় বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটি বিদ্যালয়ের পার্শে আয়োজন করে অভিভাবক ও সুধীজনদের নিয়ে পরামর্শ সভার। পাশাপাশি স্কুল প্রাঙ্গনে বর্তমান কমিটির সভাপতিকে দেখা যায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের আনারস প্রতীকের নির্বাচনী সভা করতে। পরষ্পর দুইটি পক্ষের অবস্থানে কিছুটা উত্তেজনা দেখা দিলে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 
পূর্বঘোষিত কর্মসুচির অনুযায়ী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র ও সাবেক ম্যানিজিং কমিটির সভাপতির আহবানে গতকাল ১৭ মে, শুক্রবার বিকাল ৪টায় বিদ্যালয়ের অভিভাবক ও সুধীজনদের নিয়ে পরামর্শ সভা অগ্রদুত ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র ও ম্যানির্জিং কমিটির সাবেক সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্ব সভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের ম্যানির্জিং কমিটির সাবেক সভাপতি ও আটরা গিলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল, ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি ও ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হক, ম্যানির্জিং কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য শেখ রুহুল আমিন, বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ কবির হোসেন, শেখ কায়কোবাদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক বাবু জগন্নাথ নন্দী, মিনা মুরাদ হোসেন, রেজাউল করিম রেজা, নাসির উদ্দিন, গোলাম মোস্তফা, মোঃ ইব্রাহীম খলিল, সাইফুল ইসলাম, শেখ আব্দুর রশিদসহ বিদ্যালয়ের অভিভাবক ও সধীবৃন্দ।
সভায় সভাপতির বক্তৃতায় বিদ্যালয় প্রতিষ্ঠাতার পুত্র ও ম্যানির্জিং কমিটির সাবেক সভাপতি শেখ হারুন অর রশিদ বলেন, বিদ্যালয়ের চলমান সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে পরামর্শ সভা বিদ্যালয় প্রাঙ্গনে হবে এটাই স্বাভাবিক কিন্তু বিদ্যালয়ের বর্তমান সভাপতির চক্রান্তে সভাটি বিদ্যালয় করা সম্ভব হয়নি। অনুষ্ঠানে বক্তারা ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে তুলে ধরেন। সভায় উপস্থিত সকলের মাঝে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানিজিং কমিটির ১৬টি অনিয়মের বিষয়ে তুলে ধরে প্রচারপত্র বিলি করা হয়। যাতে বিদ্যালয়ের বর্তমান কমিটির সভাপতি তথ্য গোপন্ এবং প্রতারণা করে অবৈধ ভাবে সভাপতি হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের মান ও শিক্ষার পরিবেশ তুলা ধরা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে তুলা ধরা হয় এই প্রচারপত্রে। সভায় বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
অপরদিকে একই সময়ে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ফুলতলা উপজেলার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্জ শেখ আকরাম হোসেনের আনারস প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। সভায় বিদ্যালয়ের বর্তমান ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্জ শেখ গোলাম কিবরিয়া মিন্টু উপস্থিত ছিলেন। পাশাপাশি দুটি সভা অনুষ্ঠিত হওয়ায় দু’পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
উল্লেখ্য গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ, ম্যানিজিং কমিটি এবং শিক্ষার পরিবেশ নিয়ে বর্তমান ও সাবেক কমিটির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এরই মধ্যে গত ১১ মে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক ও সুধী সমাবেশ করে বর্তমান ম্যানির্জিং কমিটি।

 


এ জাতীয় আরো খবর