বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ইসরায়েলের জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে গাজায়

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-১৭ ২২:০১:০৩

দক্ষিণ আফ্রিকা হতাশা প্রকাশ করে বলেছে,গাজায় ইসরায়েলের জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। রাফায় সামরিক অভিযান বন্ধে ইসরাইলকে চাপ দিতে করা মামলার শুনানির প্রথম দিনে এ কথা জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার শুনানির প্রথম দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেছে দক্ষিণ আফ্রিকা। আজ ইসরাইল যুক্তি উপস্থাপন করবে।
নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে আইসিজের কার্যালয়ে বৃহস্পতিবার শুনানি শুরু হয়। গত শুক্রবার জাতিসংঘের শীর্ষ এ আদালতে আবেদনটি করেছিল দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরাইলের চলমান অভিযান ঘিরে আইনি প্রক্রিয়া শুরুর পর এ নিয়ে চতুর্থবারের মতো আদালতটির কাছে জরুরি পদক্ষেপের আহ্বান জানাল দেশটি। এর আগে উপত্যকাটিতে গণহত্যার অভিযোগ এনে গত বছরের ২৯ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। 
এ সময় দক্ষিণ আফ্রিকার আরেক আইনজীবী ভন লোয়ে বলেন, রাফায় ইসরাইলের অভিযান বন্ধের জন্যই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে একটি জাতিগোষ্ঠী হিসেবে সব ফিলিস্তিনিকে হত্যা থেকে সুরক্ষা পাওয়ার অধিকার তাদের রয়েছে। আর এই সুরক্ষা দেওয়ার আদেশের মাধ্যমে সে সুযোগ করে দিতে পারেন আইসিজে।

 


এ জাতীয় আরো খবর