বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১০০ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেলসহ মাদক মামলার আসামী প্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-১৭ ০০:০২:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেলসহ পূর্বের একটি মাদক মামলার আসামী রাশেদুল ইসলাম ওরফে রাসু (২৮) গ্রেপ্তার হয়েছে। সে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোড়লপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার(১৬মে) সকাল সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা টংপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবির উপ-পরিদর্শক (এসআই)আসগার আলী বলেন,গোপন খকরের ভিত্তিত্বে মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিলসহ রাসুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।  
 

 


এ জাতীয় আরো খবর