শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চলমান আন্দোলন স্থগিত করেছে চুয়েট শিক্ষার্থীরা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-২৬ ১০:২১:৫৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে চলমান আন্দোলন স্থগিত করেছে। চুয়েট প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ার পর রাতে এই আন্দোলন স্থগিত করে তারা। 
তবে, হল খালি করে দেয়া ও একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আজ শুক্রবার সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে শিক্ষার্থীরা আপাতত আবাসিক হলে অবস্থান করতে পারবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় শাহ আমানত পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী চুয়েটের দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহত হয়। 
এরপর থেকে নিরাপদ সড়কসহ ১০ দফা দাবি আদায়ে আন্দোলন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও চতুর্থ দিনের মতো সকাল থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে তারা। এ অবস্থায় জরুরি সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ  ঘোষণা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শুক্রবার সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়।


এ জাতীয় আরো খবর