বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মাদক বড় অপরাধ করার পথ দেখায়--চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় কমিশনার ড.হুমায়ূন কবীর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-২৩ ১৯:১৭:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, মাদক এই সমাজের গুরুতর সমস্যা। মাদক শুধু নিজেই সমস্যা নয়, বরং এটা সংশ্লিস্টদের গুরুতর অন্য অপরাধ ঘটাতে ব্যপকভাবে অনুপ্রাণিত করে। কাজেই মাদক নির্মূলে সমাজের সকলকেই সচেতন  ও সতর্ক হতে হবে। নতুবা কেউ এর কবল থেকে বাঁচতে পারবে না।
মঙ্গলবার(২৩ এপ্রিল) সকালে  ড. দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ইভটিজিং,বাল্যবিয়ে,যৌতুক,জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতামুলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি এগুলোকে  সমাজের ব্যাধি ও উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবে তুলে ধরেন।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন।
সভায় জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,বাল্যবিয়ের পর বিচ্ছেদেও শিকার কর্মজীবী নারী, ইউপি চেয়ারম্যান,সদস্য,সচিব, ইমাম, পুরোহিত,কাজী মহিলা বিষয়ক কর্মকর্তা, নিকাহ রেজিষ্টারসহ সংশ্লিস্টরা মুক্ত আলোচনায় নিজেদেও মতামত তুলে ধরেন। তারা এমন আয়োজনের উপকারিতা  ও গুরুত্ব তুলে ধরে প্রশংসা করেন। 

 


এ জাতীয় আরো খবর