আজ মঙ্গলবার (২৩ শে এপ্রির) নাটোরের সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে নির্যাতিত প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।
দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে আলোচিত একমাত্র প্রার্থী দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করেন।
তবে এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফর হাবিব রুবেল ও দোলোয়ার হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। গত ১৫ই এপ্রিল রুবেলের সমর্থকরা নাটোর জেলা নির্বাচন অফিস থেকে দোলোয়ার হোসেনকে অপহরন করে নির্যাতন করে। এই ঘটনা গণমাধ্যমে প্রচার হলে দেশ জুড়ে সমালোচনা শুরু হয়।
এর প্রেক্ষিতে পলকের নির্দেশে রুবেল মনোনয়ন প্রত্যাহার করে নিলে একমাত্র প্রার্থী দেলোয়ার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।