রবিবার, মার্চ ৮, ২০২৬

ঈদে আসছে নাটক ‘দুই চাকায় প্রেম’

  • বিনোদন ডেস্ক:
  • ২০২১-০৬-১৬ ০৩:২১:১১

বিনোদন ডেস্ক: জাহিদ বাবুল রচিত ঈদ উপলক্ষে বিশেষ একটি নাটক নির্মাণ করেছেন পরিচালক সেলিম রেজা। সম্প্রতি রাজধানীর পূর্বাচলে ‘দুই চাকায় প্রেম’ নামের নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

এতে অভিনয় করেছেন- খায়রুল আলম টিপু, শাকিলা আক্তার, রাবেল আহমেদ, রুপক মুসলি, কাজল মজুমদার ও কেয়া মনি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পরিচালক নিজেও অভিনয় করেছেন।

নাটকটি প্রসঙ্গে সেলিম রেজা বলেন, ঈদ উৎসবে দর্শকদের বাড়তি আনন্দ দিতেই নাটকটি নির্মাণ করেছি। শিল্পীরা সবাই দারুণ অভিনয় করেছেন। গ্রামের গল্পে নির্মিত ‘দুই চাকায় প্রেম’ নাটকটি সবার কাছে বেশ উপভোগ্য হবে বলেই আমার বিশ্বাস। নাটকটির গল্পে দেখা যাবে, হারুর বিয়ে উপলক্ষে তাদের গ্রামে সাইকেল নিয়ে আসেন মামাতো ভাই বাহার। আসার সময় রাস্তায় দেখা হয় শেলী বেগমের সঙ্গে। বাহার তাকে দেখে মুগ্ধ হয়ে যান।

এদিকে শেলী বেগম হারুর বিয়ে বন্ধ করতে চান! কারণ মেয়ে প্রাপ্ত বয়স্ক না। কিন্তু কীভাবে বিয়ে বন্ধ করবেন তার কোনো উপায় খুঁজে পান না তিনি! এভাবেই ঘটনা এগিয়ে যাবে…। অ্যাড এশিয়ার ব্যানারে ‘দুই চাকায় প্রেম’ নাটকটি আসন্ন ঈদুল আযহায় একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে প্রচার হবে।


এ জাতীয় আরো খবর