মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা জেমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-০৭ ২১:০৯:৪৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জেলা যুবলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যানপুর মহল্লায় ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। বক্তব্য দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান,ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম রঞ্জু প্রমুখ।
বক্তরা বলেন, ২০২৩ সালের ২৭ রমজান(১৯ এপ্রিল) ইফতারীর পূর্বক্ষণে ইফতারি কেনার সময় শহরের কেন্দ্র  উদয়ন মোড়ে প্রকাশ্যে দিবালোকে জেমকে পিটিয়ে,কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এক বছর পেরিয়ে গেলেও এখনও সে মামলার চার্জশীট হয় নি। দ্রুত চার্জশীট দাখিল ও অপরাধীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তরা বলেন, অন্যথায়  কঠোর কর্মসূচী দেয়া হবে। প্রয়োজনে মানববন্ধন,সড়ক অবরোধ,বিক্ষোভ মিছিল ও সমাবেশ,সাংবাদিক সম্মেলন ও অনশনের মত কর্মসূচী পালন করা হবে। প্রধান অতিথি বলেন, প্রয়োজনে বিচার চেয়ে তিনি আবারও উচ্চ মহলে এমনকি সংসদে কথা বলবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ প্রচার সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন,উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা মৎসজীবী লীগ সভাপতি অতিরিক্ত পিপি রবিউল ইসলাম, ওয়ার্ড আ’লীগ সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান,চাঁপাইনবাবগঞ্জ অন্ধ কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী। সভাশেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। 

 


এ জাতীয় আরো খবর