মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

ঈদ আনন্দ ভাগ করে নিতে প্রবীণ নিবাসে চাঁপাইনবাবঞ্জের জেলা প্রশাসক

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-০৭ ২১:০৬:৫২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৪ আনন্দ ভাগ কওে নিতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা প্রবীণ নিবাসে(বৃদ্ধাশ্রম) বসবাসকারীদের সাথে কিছু সময় কাটিয়েছেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। রবিবার(৭ এপ্রিল) বিকালে সদর উপজেলার  আতাহার দক্ষিণ শহর এলাকায় অবস্থিত প্রবীণ নিবাসে পরিবার থেকে বিছিন্ন থাকা অসহায় বৃদ্ধ মানুষগুলোর সাথে কিছু আনন্দময় সময় কাটান তিনি। এ সময় তিনি প্রবীণ নিবাসের বাসিন্দাদের নতুন পোষাক ও খাদ্য সামগ্রী উপহার দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের প্রশংসা করেন এমন মহৎ কাজে আত্মনিয়োগ করার জন্য। তিনি বৃদ্ধাশ্রমটি আরও সুন্দরভাবে পরিচালনার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহব্বান জানান। তিনি বলেন, এর উন্নয়নে জেলা প্রশাসনের  সহযোগিতা অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী আকবর হোসেন প্রমুখ। 
 

 


এ জাতীয় আরো খবর