চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শহরে র্যাবের অভিযানে মাদকসহ ৪ জন গ্রেপ্তার হয়েছে। এসময় উদ্ধার হয়েছে ৫ বোতল ফেনসিডিল। গ্রেপ্তাররা হল -- শহরের বালুবাগান মহল্লার মৃত আব্দুল বাসেদের ছেলে শামসুদ্দিন ওরফে কালু(৪৮), একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সাব্বির হোসেন রাসেল(২৫),মসজিদপাড়া মহল্লার আলিনুর হোসেনের ছেলে মো: দুলাল(৪১) ও চাঁদলাই কাঠালিয়াপাড়ার একরামুল হকের ছেলে মারুফ হোসেন (২৬)।গত বুধবার(৩ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে বাতেন খাঁর মোড়ে অভিযান চালানো হয়।
গত বৃহস্পতিবার(৪এপ্রিল) রাত সোয়া ১০টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে। মাদক সরবারাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।