বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-০২ ২২:২৯:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও ভোলাহাট  থানা পুলিশের পৃথক অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৪টি মোটরসাইকেল। গ্রেপ্তাররা হল-জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর  গ্রামের জিন্নাত আলীর ছেলে জুবায়ের হোসেন ওরফে জোবা (১৯), পিরোজপুর(চানপুর) গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন আলী(২৫), ভোলাহাট উপজেলার ইমামনগর (বোমপোতা মোড়) গ্রামের রফিকুল ইসলামের ছেলে শহিদুল(২৮),ধরমপুর গ্রামের সবুর আলীর ছেলে সাখাওয়াৎ হোসেন সম্রাট(২৪) ও আলী সাহাসপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোরসেদ আলী(৫০)।
সদর থানার উপপরিদর্শক(এসআই) শাহীনুর রহমান বলেন,সোমবার(১ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কলেজপাড়া থেকে  মোটরসাইকেল চুরির পর সকাল ১১টার দিকে ঝিলিম মোড়ে চেকপোস্ট বসিয়ে ওই চুরিকৃত মোটরসাইকেলসহ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ফারুক নামে তার এক সহযোগী পালিয়ে যায়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার বলেন,গত শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত থেকে গত রবিবার(৩১ মার্চ) দুপুর পর্যন্ত ভোলাহাট ও শিবগঞ্জে টানা অভিযানে গ্রেপ্তার হয় সুমন,শহিদুল, সম্্রাট ও  মোরশেদ। উদ্ধার হয় চুরিকৃত ৩টি মোটরসাইকেল।
পুলিশ জানায়  মোটরসাইকেল চুরি ও গ্রেপ্তারের ঘটনায় গত রবিবার ও সোমবার ভোলাহাট ও সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার গ্রেপ্তারদেও আদালতে পাঠানো হয়েছে। আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের অন্য সদস্যদেও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।


এ জাতীয় আরো খবর