চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত অভিযোগে রাজধানীর মোহাম্মাদপুরের ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকা থেকে “কিশোর গ্যাং” গ্রুপের ১৬ জন’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
গতকাল (৩১ মার্চ) র্যাব-২ এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় অভিযানকালে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ইসমাইল (২১), আরিফ (২১), ইমন (২৫), নাজমুল (২৩), নাদিম (৩৩), মোঃ ওয়াকিল (৩৬), মোঃ মোজাক্কিন (২০), মান্না (২১), সোহেল (৩৫), জাহিদ (৩৫), বেলাল (৩০), মোঃ দিপু (২১), মোঃ শান্ত (২০), মোঃ তাওসীফ (১৯), মোঃ তপু (১৯) এবং মোঃ লিটন মিয়া , সিএনজি লিটন (২৮) দের’কে গ্রেফতার করে।
এসময় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত দেশীয় অস্ত্র চাপাতি, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, এন্টি কাটার ও বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র¿ উদ্ধার করা হয়।
র্যাবকে গ্রেফতার হওয়ারা জানায় তারা ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধসহ পাশর্^বর্তী এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে।
র্যাবের সিনিয়র এএসপি শিহাব করিম জানান, র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে।