বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে কোহিনুর হুদা ফাউন্ডেশনের ইফতার মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৩-৩০ ২১:৪১:৪৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কোহিনুর হুদা ফাউন্ডেশনের আয়োজনে কোহিনুর হুদা নুরানী মাদ্রাসা ও এতিমখানা, চরহাজারী হাফেজিয়া এতিমখানা, দারুল ফালাহ এতিমখানা, চরপার্বতী রহিমিয়া এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে
কোহিনুর হুদা নুরানী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে
চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কোহিনুর হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: নুরুল করিম জুয়েল,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: খোরশেদ আলম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহ আজিজুর রহমান, চরপার্বতী ইউনিয়ন যুবলীগ সভাপতি এনামুল হক হকসাব, চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক রহমত উল্যাহ,চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন,চরহাজারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলন, চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানিম,সাধারণ সম্পাদক রিফাত প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর