বাংলাদেশ কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশন এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- কামাল হোসেন খান
-
২০২৪-০৩-৩০ ১৩:৩৫:৫৬
- Print
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন (বিসিএ)র ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ মার্চ রাজধানীর মতিঝিলের কিচেন ইয়ার্ড নামে একটি রেস্টুরেন্টে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন খান, সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ মতিন,সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন আলম। দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ও তথ্য ও গণসংযোগ সম্পাদক মনির হোসেন। দোয়া ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান। বিশেষ মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহ সহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয়। এ সময় সংগঠনটির বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।