চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তরিকুল ইসলাম (৩৪) নামে এক ব্যাক্তিকে ২ মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি বোগলাাউড়ি এলাকার তাবারক আলীর ছেলে। শুক্রবার(২৯ মার্চ) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পদ্মা নদীর সাত্তার মোড় ঘাট,বোগলাউড়ি ঘাট সহ বেশ কয়েকটি পয়েন্টে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের হোসেন বলেন, অভিযানকালে তরিকুলকে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারা ভঙ্গ করায় ১৫ ধারায় কারাদন্ড দেয়া হয়। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জল হোসেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।