বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে দুজন গ্রেপ্তার,ছিনতাইকৃত টাকা ও মোটরসাইকেল উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৯ ২২:২০:৫৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মেটলাইফ ইনসুরেন্স কোম্পানীর ছিনতাইকৃত ৪২ হাজার টাকা ও একটি  ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হল শহরের পাঠানপাড়া ফুড অফিস মোড় এলাকার হাফিজুল রহমানের ছেলে হাসানুর রহমান হাসান(৩০) ও একই এলাকার খরমান আলীর ছেলে আরফান ওরফে ছোটন(২৪)।  
গত বৃহস্পতিবার(২৮মার্চ) বিকালে জেলা শহরের ফুড অফিস মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার(২৯ মার্চ) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। শুক্রবার সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান জানান, গত ২৫ মার্চ রাত সোয়া ৮টায় মেটলাইফ ইন্সুরেন্সকর্মী রায়হান আলী কলেকশনের ৪২ হাজার টাকা নিয়ে শহরের স্বরুপনগর দিয়ে যাবার সময় ৪ ছিনতাইকারী তাকে মরপিট করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় রায়হান গত বৃহস্পতিবার (২৮ মার্চ) সদর থানায় মামলা করলে তাৎক্ষনিক পুলিশ অভিযানে বিকেল সাড়ে ৫টার দিকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় টাকা ও মোটরসাইকেল। ঘটনায় ঝড়িতেদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
 

 


এ জাতীয় আরো খবর