মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুটি আগ্নেয়াস্ত্র,গুলিসহ যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৭ ১৮:৪৪:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের অভিযানে  ১টি বিদেশী পিস্তল,১টি ওয়ানশ্যুাটারগান,৬ রাউন্ড গুলি,২টি ম্যাগজিনসহ  হাসান আলী (১৯) নামে এক তরুন গ্রেপ্তার হয়েছে। র‌্যাব জানায়,গত মঙ্গলবার(২৬মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেলাল বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয় হাসান। সে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ আছিনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসার অভিযোগ এনেছে র‌্যাব।
বুধবার(২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  অস্ত্র সংগ্রহে রাজশাহী থেকে আসা এক ব্যাক্তির গোমস্তাপুরে অবস্থানের গোপন খবরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে নজরদারি শুরু করে। পরে বেলাল বাজার চৌরাস্তা মোড়ে সড়কের উপর অস্থাযী চেকপোষ্ট বসিয়ে যানবহন তল্লাশী শুরু করা হয়। এ সময় একটি সন্দেহজনক গতিবিধির অটোরিক্সা তল্লাশীকালে এর  যাত্রী হাসানের দেহতল্লাশীতে ওইসব অস্ত্র,গুলি পাওয়া যায়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব। 
 

 


এ জাতীয় আরো খবর