সোমবার, মে ২৫, ২০২৬

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২০ ১০:২১:১২

বুধবার (২০শে মার্চ) পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৫।ভোরে দেশটির পশ্চিমাঞ্চলে এ কম্পন অনুভূত হয়। 
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসলামাবাদ, লাহোর ও আশপাশের এলাকা এবং খায়বার পাখতুনখাওয়ার অংশবিশেষে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ৫। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৫ কিলোমিটার গভীরে। 
এর আগে গত মাসে পাকিস্তানের ইসলামাবাদের কাছে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিলো। এর আগে জানুয়ারিতে দেশটিতে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।


এ জাতীয় আরো খবর