রবিবার, আগস্ট ১৬, ২০২৬

রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত

  • মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,
  • ২০২৪-০৩-১৭ ২১:৩৫:৪৬

রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নুর উদ্দোগে ১৭ মার্চ ২০২৪ সকাল ১০ টায় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নু। এসময় আরো উপস্থিত ছিলেন, সবুজ সরকার, রাজু সেখ, খোসবার সেখ, মারুফ সরকার সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর