বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মহেশখালীতে বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত ১৮ হাজার টাকা জরিমানা

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৩-১৭ ২১:০৪:০৬

মহেশখালী কক্সবাজার ১৭ মার্চ ২০২৪ 

অসাধু ব্যবসায়িদের আতঙ্কের নাম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীর হোসেন, মহেশখালীতে নিয়মিত বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে তাজবীর হোসেন এর ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার ( ১৭ মার্চ) বিকালে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী বাজার ও হোয়ানক টাইম বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় -
মহেশখালী উপজেলার অন্তর্গত বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাজবীর হোসেনের নেতৃত্বে পরিচালনা করা হয়।
আদালত অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকার অপরাধে ০৩ জন অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ০৩ টি মামলায়(কেরুনতলী বাজারে ০১ টি মামলায় ০১ জনকে এবং হোয়ানক টাইম বাজারে ০২ টি মামলায় ০২ জনকে) ৫০০০/-(পাঁচ হাজার) টাকা ও ১০০০০/-(দশ হাজার টাকা এবং ৩০০০/-(তিন হাজার) টাকাসহ মোট ১৮০০০/-(আঠারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
একই সঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের  মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেন বলেন- ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত অভিযান চালাব।


এ জাতীয় আরো খবর