চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর ইউনিযনের মিশনমোড় এলাকায় র্যাবের অভিযানে পৌনে ২ কেজি গাঁজাসহ মো. ওয়ালিউল্লাহ ওরফে আলউল ইসলাম(৩৩) নামে একজন গ্রেপ্তার হয়েছে। তিনি গোমস্তাপুরের বালুটুংগী গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। র্যাব জানায়, গত শনিবার(১৬ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে মাদক সরবরাহের সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গ্রেপ্তার ওয়ালিউল্লাহ এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তিনি জেলার বিভিন্ন এলাকায় সরবরাহে জড়িত। গোয়েন্দা সূত্রে মাদক সরবরাহের তথ্য পাবার পর পূর্ব পরিকল্পনা মত অভিযান চালিয়ে ওয়ালিউল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।