বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধু’র মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১৩ ২২:০১:১৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামে থেকে নাহিদা বেগম (৩০) নামে দুই সন্তানের জননী এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৩ মার্চ) বিকালে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নাহিদা ওই গ্রামের মো.রনির স্ত্রী। তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত  স্বামীর বাড়িতেই ছিল নাহিদা। পরে রাতে পিতা মৃত বাবলুর বাড়িতে ঘুমোতে যান। তাঁর স্বামী ও পিতার বাড়ি পাশপাশি। বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে পিতার বাড়িতে কীটনাশক পান করেন নাহিদা।
পরিবারের সদস্যরা ঘটনা টের পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল  নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী নেবার পথে বুধবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিকাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে আত্মহত্যার কারণ নিশ্চিত হয়া যায় নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। মৃতের পরিবার আরও জানিয়েছে ,নাহিদা পেটের পীড়ায় আক্রান্ত ছিল।  এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর