সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১০ ২০:৫০:২০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরশেন (বিসিক) উদ্যোক্তা মেলা শেষ হয়েছে। রবিবার (১০মার্চ) বিকেলে মেলাস্থল জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার ছাইদুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের এজিএম আবু হোসেন। জেলা প্রশাসন ও জেলা বিসিক কার্যালয়ের যৌথ আয়োজনে মেলায় খাদ্য,পোষাক, বাটিক,নকশীকাঁথা,ক্রোকারিজ,কৃষিপণ্য,কাঠের সামগ্রী, কসমেটিক্স,খেলনা সহ বিভিন্ন পণ্যের ৫০টি ষ্টলে উদ্যেক্তারা তাদের পণ্য প্রদর্শণ ও বিক্রি করে। মেলায় বরেন্দ্র কৃষি উদ্যোগ স্টল প্রথম,দু’টি ষ্টলকে দ্বিতীয় ও তিনটি স্টলকে তৃতীয় নির্বাচিত কওে ক্রেষ্ট ও সনদ দিয়ে পুরস্কৃত করা হয়। মেলা মঞ্চে প্রতিদিন জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ জাতীয় আরো খবর