নওগাঁয় রাজশাহী বিভাগীয় অপরাজিতা সম্মেলন -২০২৪ ও আর্ন্তজাতিক নারী দিবস পালিত
- রায়হান আলম
-
২০২৪-০৩-০৮ ১৮:৩৫:৩৩
- Print
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় রাজশাহী বিভাগীয় অপরাজিতা সম্মেলন -২০২৪ ও আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। মানব বন্ধন, বন্যার্ঢ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ (শুক্রবার) সকালে উপজেলা পরিষদ চত্বরের সামনের প্রধান সড়কে অপরাজিতা নারীরা ঘন্টাকালব্যাপী মানব বন্ধন কর্মসুচী পালন করে। পরে সেখান থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন কর্তৃক অপরাজিতা সম্মেলনের প্রধান অতিথি হিসাবে শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। রাজশাহী বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে, খান ফাউন্ডেশানের নির্বাহী পরিচালক এ্যাডঃ রোখশানা খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহীন রেজা ও শাহনাজ আকতার নাইস, নারী নেত্রী মরিয়ম বেগম প্রমুখ বক্তব্য রাখেন। বিকেলে নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অপরাজিতা প্রকল্পের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ফজলে রাব্বী। খান ফাউন্ডেশানের নির্বাহী পরিচালক এ্যাডঃ রোখশানা খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ পৌরসভার মেয়র আলহাজ¦ নাজমুল হক সনি, জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিকী নান্নুসহ অন্যান্য নারী নেত্রীরা বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি সন্মমনা স্বারক বিতরন করেন। সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার সহ¯্রাধিক নারীরা অংশ গ্রহন করেন। পরে আদিবাসীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।