নওগাঁয় আর্ন্তজাতিক নারী দিবস পালিত
- রায়হান আলম
-
২০২৪-০৩-০৮ ১৮:৪৪:০১
- Print
নওগাঁ প্রতিনিধিঃ বন্যার্ঢ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ (শুক্রবার) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর এর আয়োজন করে। র্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, খান ফাউন্ডেশানের নির্বাহী পরিচালক এ্যাডঃ রোখশানা খন্দকার, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার খান মোঃ মজারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহীন রেজা ও শাহনাজ আকতার নাইস, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সহ¯্রাধিক নারীরা অংশ গ্রহন করেন।