রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কোম্পানীগঞ্জে যুবলীগ নেতার মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-২২ ১৮:১০:৪৫
লকোম্পানীগঞ্জ প্রতিনিধি নোয়াখালী কোম্পানীগঞ্জ,কোম্পানীগন্জ উপজেলা যুবলীগ ও বসুরহাট পৌরসভা যুবলীগের আয়োজনে উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম হোসেন চৌধুরী রাফেলের স্বরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, গোলাম শরীফ চৌধুরী পিপুল,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস,সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,সাবেক সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী,বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের,সাধারণ সম্পাদক মাহবুবর রশিদ মন্জু প্রমূখ।

এ জাতীয় আরো খবর