সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-২২ ১৭:৫৩:৫৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপ্ইানবাবগঞ্জ সদর উপজেলায় একটি দ্রæতগামী মোটরসাইেেকলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী(৭০) নিহত হয়েছেন। পুলিশ,পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার(২২ ফেব্রæয়ারী) সকাল ৯টার দিকে ইসলামপুর ইউনিয়নের হায়াৎ মোড় এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাবার সময় পেছন থেকে মোটরসাইকেলটি সজোরে ইয়াসিন আলীকে ধাক্কা দেয়। এতে ঘাড়ের পেছনে আঘাত পেয়ে সড়কে পড়ে যান ইয়াসিন। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন আলী ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেররশিয়া গ্রামের মৃত আব্দুল বাসেদের ছেলে। এদিকে ঘটনার পরপরই মোটরসাইকেলটি পালিয়ে যায়। নিহতের স্ত্রী জামিলা বেগম বলেন,তাঁদের এক ছেলে ও চার মেয়ে রয়েছে। সকালে বাড়ি থেকে বের হয়ে প্রায় ১ কিলোমিটার দূরে হায়াৎ মোড়ে দূর্ঘটনার শিকার হন তাঁর স্বামী। নিহত ইয়াসিনের প্রতিবেশী অপর মুক্তিযোদ্ধা মঞ্জুর আলী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ঘাড়ের পেছনে প্রচন্ড আঘাত পেয়ে সড়কে মুখ থুবড়ে পড়ে যান ইয়াসিন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহমেদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে শনাক্ত করা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। বলেও জানান উপ-পরিদর্শক আজিম।

এ জাতীয় আরো খবর