রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,
-
২০২৪-০২-২২ ১৭:৪৬:৫০
- Print
রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল রাত্রি ১২ টা ১ মিনিটে তপধ্বনীর মাধ্যমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ভোরে প্রভাত ফেরি, সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলণ ও বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি হারুনর রশীদ, কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠানের পর বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।