শনিবার, অক্টোবর ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মোটা টাকার বিনিময়ে পুলিশে চাকুরীর দেয়ার নামে প্রতারণা চেষ্টা,গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-১৯ ২১:৩১:২৬
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপ্ইানবাবগঞ্জে পুলিশ কনস্টেবল (ট্রেইনি রিক্রুট কনষ্টেবল) পদে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেবার চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের নিকট থেকে জব্দ হয়েছে দুটি মোবাইল ফোন সেট যাতে ৪ জন প্রার্থী ও তাদের অভিভাবকদের সাথে এ সংক্রান্ত কথোপকথনের রেকর্ড রয়েছে। গ্রেপ্তাররা হল-শিবগঞ্জ পৌর চৌধুরীপাড়া মহল্লার রেজাউলর হকের ছেলে মেসবাহুল হক ওরফে মেসবা(৩০) ও শিবগঞ্জের তারাপুর মিস্ত্রীপাড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে হাসান আসকরি ওরফে সেলিম রেজা(৩৩)। গত রবিবার(১৮ ফেব্রæয়ারী) চাঁপাইনবাবগঞ্জের ডা. আ.আ.ম মেববাহুল হক (বাচ্চু ডাক্তার) ষ্টেডিয়ামে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা চলাকালীন পুলিশের নজরদারিতে ওই দু’জনের ঘোরাঘুরি সন্দেহজনক মনে হলে সকাল সাড়ে ১১টার দিকে তাদের আটক করে তল্লাশী ও জিজ্ঞসাবাদ করা হয়। এতে প্রতারণার এই অপচেস্টা বেরিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক(এসআই) আসগার হোসেন বলেন,প্রাথমিক জিজ্ঞসাবাদে গ্রেপ্তারররা প্রতারণা চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। তারা এ ঘটনায় একজন চাকুরীপ্রার্থীর পিতার নিকট মোটা অংকের টাকার বিনিময়ে চাকুরী দেয়ার চুক্তি করে। ওই প্রার্থীর প্রবেশপত্রও নিয়ে নেয়। কিন্তু ওই প্রার্থী প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে। এ ঘটনায় সোমবার(১০ ফেব্রæয়ারী) পুলিশ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়। সোমবার বিকেলে গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা বা এরা কোন চক্রের সদস্য কিনা বা এদের বিরুদ্ধে আর কোন অভিযোগ রয়েছে কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আসগার। অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন,গত ১৬ ফেব্রæয়ারী থেকে ষ্টেডিয়ামে পুলিশে নিয়োগ কার্যক্রম চলছে। সুষ্ঠু নিয়োগের স্বার্থে এ সময় কঠোর পুলিশ নজরদারিতে ওই দুই যুবক গ্রেপ্তার হয়। তাদের নিকট প্রতারণা সংক্রান্ত হোয়াটস আপ রেকর্ড পাওয়া গেছে।

এ জাতীয় আরো খবর