চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রায় ২ কোটি টাকা ব্যায়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসসভার ৮টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৪ ফেব্রæয়ারী) সকালে আঙ্গারিয়াপাড়া-পাইকড়তলা মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজ উদ্বোধন করেন জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোখলেসুর রহমান। উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম সহ সংশ্লিস্টরা।
অনুষ্ঠানে জানানো হয়, ওই ৮ সড়ক উন্নয়নে ব্যয় হবে ১ কোটি ৯৬ লক্ষ ৮৩ হাজার ৮৫২ টাকা। লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট-এলজিসিআরআরপি শীর্ষক প্রকল্পের চতুর্থ প্যাকেজের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ১.৫৮০ কিলোমিটার সড়ক ও ১৫৬ মিটার ড্রেন নির্মাণ করা হবে।